CHANNEL H TV

যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম ‘আইস’ ও ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আতিকুর রহমান (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং মতিঝিল সার্কেলের পরিদর্শক মো. মুহম্মদ সাজেদুল আলমের নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কাজলার নয়ানগর এলাকার চেয়ারম্যান ভবনের (বাসা নং-৯/১১, ৯ তলা ভবন) ৮ম তলার ডি-৮ ফ্ল্যাটে অভিযান চালায়।

পরবর্তীতে দুইজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ফ্ল্যাট তল্লাশি করে পশ্চিম পাশের রুমের কাঠের আলমারির ড্রয়ার থেকে জিপারবন্দি অবস্থায় ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আসামি মো. আতিকুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত। টেকনাফ থেকে অবৈধ মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা সংগ্রহ করে এই ফ্ল্যাটে লুকিয়ে রেখে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল সে। মতিঝিল সার্কেলের একটি দল দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আসামির গতিবিধি নজরদারি করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে ২০০ গ্রাম ‘আইস’ ও ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x