রাজধানীর খিলক্ষেত ও শাহ আলী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল সোমবার (১৯ অক্টোবর) ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের খিলগাঁও সার্কেলের পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় খিলক্ষেত থানাধীন কুড়াতলী পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন হেলেন মিয়ার বাড়ির একটি ভাড়া বাসায়। সেখানে তল্লাশি চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ মো. জুয়েল রানা (৫১) ও তার স্ত্রী হাসনা আক্তারকে (৩০) হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের স্থায়ী ঠিকানা ময়মনসিংহের পাগলা থানার দাওয়া দাইর গ্রামে। গ্রেপ্তারকৃতরা পারস্পরিক যোগসাজশে এতদিন ধরে বাসায় রেখে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।
একই টিম দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে শাহ আলী থানাধীন ১১ নম্বর শাহ আলী মাজার বেষ্টনী প্রকল্প মার্কেট এলাকায়। সেখানে বিসমিল্লাহ বাণিজ্য ভান্ডারের সামনে রাস্তার ওপর থেকে মৌসুমী বেগম (৩৭) ও মো. আমির হামজা নূর (২৫) নামের দুজনকে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনেরই বাড়ি বরগুনা সদর এলাকায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় খিলক্ষেত ও শাহ আলী থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন