CHANNEL H TV

শাহজালালে শাড়ির আড়ালে সাড়ে ৪ কেজি ‘কুশ’সহ ভারতীয় নাগরিক গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে অভিনব কায়দায় মাদক পাচারের সময় প্রায় সাড়ে চার কেজি ‘কুশ’ (উচ্চ ক্ষমতাসম্পন্ন এক ধরণের গাঁজা) সহ অভিজিৎ দাস (৪০) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রীন চ্যানেল থেকে তাঁকে আটক করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম গ্রীন চ্যানেলে অবস্থান নেয়। দুপুর ১টার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) যাত্রী অভিজিৎ দাসকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত অন্যান্য সংস্থা ও সাক্ষীদের উপস্থিতিতে তাঁর ট্রাভেল ট্রলি তল্লাশি করা হয়। এ সময় ট্রলিতে থাকা ভারতীয় শাড়ির নিচে সুকৌশলে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

আটককৃতের কাছ থেকে মাদকের পাশাপাশি ১টি ভারতীয় পাসপোর্ট, ২,১৬০ ভারতীয় রুপি, ৭০ থাই বাথ, ১টি স্মার্টফোন, ৩টি শাড়ি ও বোর্ডিং পাস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অভিজিৎ জানান, তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা এবং পেশায় বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন কুলি। একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্র ভারতের নিম্নআয়ের মানুষদের লক্ষ্য করে এই অপকর্ম চালাচ্ছে। চক্রটি নিম্নআয়ের মানুষদের ‘ভিসা ফ্রি’ সুবিধার সুযোগ নিয়ে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। এরপর শাড়িসহ বিভিন্ন মালামালের আড়ালে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে চালান করে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, বাংলাদেশে কুশের একটি নতুন বাজার তৈরির চক্রান্ত চলছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে ২-৩ দিন অবস্থান করে মাদকের চালান হস্তান্তর শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে তাঁর ভারতে ফিরে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে ডিএনসি বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

শাহজালালে শাড়ির আড়ালে সাড়ে ৪ কেজি ‘কুশ’সহ ভারতীয় নাগরিক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x