CHANNEL H TV

যাত্রাবাড়ী ও রামপুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ২১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী ও রামপুরা এলাকায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ২১৩০ (দুই হাজার একশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২৫ হাজার টাকাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়।

আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী এবং রামপুরার মালিবাগ চৌধুরীপাড়া ঝিলপাড় এলাকায় পরিদর্শক পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয় যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ 'সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার'-এর সামনে। ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি টিম 'ইউনিক' পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬২৮) একটি বাসে তল্লাশি চালায়। বাসের ড্রাইভারের বাম পাশের আসনে বসা যাত্রী মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩৫)-এর দুই পায়ের মাঝে রাখা ট্রাভেল ব্যাগ থেকে সাদা কাগজে প্যাকেট করা ১০টি নীল রঙের জিপার ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলো থেকে ২,০০০ (দুই হাজার) পিস কমলা রঙের মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জাহেদুল ইসলাম চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার ছৈয়দাবাদ এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, একই দিনে সূত্রাপুর সার্কেলের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে অপর একটি দল রামপুরা থানাধীন খিলগাঁও মালিবাগ চৌধুরীপাড়ার ঝিলপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে মো: শুভ (২৩) নামে এক মাদক কারবারিকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে জানা গেছে, শুভর বিরুদ্ধেও অতীতে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রামপুরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এবং অপরাধীদের চক্র ভেঙে দিতে তাঁদের এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

যাত্রাবাড়ী ও রামপুরায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ২১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x