মসলার আড়ালে হংকং থেকে অবৈধ মাদকদ্রব্য শিশা আমদানির একটি চক্রের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে রাজধানীর বংশাল ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি অবৈধ শিশাসহ চক্রের মূল আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ সোলায়মান আহমেদ শুভ (৩১), সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মোঃ শাকিল আহমেদ এবং ট্রাস্ট গ্লোবাল ট্রেডিংয়ের মালিক মোঃ মেহেদী হাসান (৪৬)।
শুক্রবার (১৩ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএনসি সূত্রে জানা যায়, দীর্ঘ দুই মাস ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে সহকারী পরিচালক মোস্তাক আহমেদ-এর নেতৃত্বে একটি টিম এই অবৈধ ব্যবসার সাথে জড়িতদের শনাক্ত করে। কৌশলগত অংশ হিসেবে ডিএনসি গোয়েন্দা টিমের সদস্যরা ক্রেতা সেজে প্রথমে ৫ কেজি শিশার অর্ডার দেন এবং আমদানির পুরো প্রক্রিয়াটি মনিটরিং করেন।
এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর রাতে ডিএনসি ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে গঠিত আভিযানিক দল রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডের একটি ভবনে ‘AS SUNNAH’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মো. সোলায়মান আহমেদ শুভকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে থাকা ‘AL FAKHER’ ব্র্যান্ডের মোট ৩০ কেজি অবৈধ শিশা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন ‘সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজ’-এর মালিক মো. শাকিল আহমেদের মাধ্যমে তিনি এই শিশা সংগ্রহ করেছিলেন। এই তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর সকালে উত্তরায় অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয় এবং শিশা সরবরাহের বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
পরে শাকিল আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা সেক্টর-১১ এলাকার ‘ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং’-এর মালিক মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে মেহেদী জানান, তিনি এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো বাংলাদেশে আমদানি করে শাকিলের মাধ্যমে সোলায়মানের কাছে পৌঁছাতেন।
এছাড়া গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে শিশা ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। চক্রের পলাতক এই সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বৈধ আমদানির কাগজপত্র বা শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে মসলার আড়ালে কীভাবে এসব অবৈধ মাদকদ্রব্য হংকং থেকে আমদানি করা হলো এবং কাস্টমস প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বংশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে ডিএনসির একজন কর্মকর্তার মাধ্যমে তদন্তাধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অবৈধ সরবরাহ ও বিপণন বন্ধে তাদের গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন