CHANNEL H TV

কার লেজে পা দিয়েছো?’ পোস্টের পর আলোচনার কেন্দ্রে তোতলা আজিজ, চৌমুহনীতে সমালোচনার ঝড়

আমন্ত্রণ ছাড়াই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে অর্থ দাবি করার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লেজওয়ালা তোতলা আজিজ’ নিয়ে নানা মন্তব্য

সাংবাদিক সুমন ভূঁইয়াকে উদ্দেশ্য করে ‘কার লেজে পা দিয়েছো?’—এমন বক্তব্যসংবলিত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তোতলা আজিজ। পোস্টটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ‘লেজওয়ালা তোতলা আজিজ’ বলে আখ্যায়িত করে নানা মন্তব্য করছেন অনেকে। এ নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

একাধিক গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তির মন্তব্যে তোতলা আজিজের কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তাঁদের অভিযোগ, কোথাও কোনো অনুষ্ঠানের আয়োজনের খবর পেলেই আমন্ত্রণের অপেক্ষা না করে সেখানে উপস্থিত হন তিনি। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান শেষে আয়োজকদের কাছে অর্থও দাবি করেন। এ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন, কোনো অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো না হলেও আয়োজনের খবর পেলেই সেখানে হাজির হন তোতলা আজিজ। পরে আয়োজকেরা অর্থ দিতে অনিচ্ছা প্রকাশ করলে অন্তত ২০০ টাকা দেওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে আয়োজকদের কেউ কেউ তাঁকে সরাসরি বলেন, ‘আপনাকে তো আমরা আমন্ত্রণ করিনি, অনুষ্ঠানে আসার জন্যও বলিনি। তাহলে আমাদের কাছে টাকা চাইছেন কেন?’

এ ধরনের অভিযোগকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মী ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকদের মধ্যেও সমালোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাঁর আচরণকে ‘বেহায়াপনা’ বলে মন্তব্য করছেন। পাশাপাশি ‘লেজওয়ালা তোতলা আজিজ’ নামেও তাঁকে নিয়ে চলছে নানা ব্যঙ্গাত্মক আলোচনা।

এদিকে, তোতলা আজিজের সঙ্গে ফেক আইডি ব্যবহারকারী এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের ওঠাবসা রয়েছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে। 

অন্যদিকে, স্থানীয় কয়েকজনের দাবি, শৈশবে পাশের বাড়ির এক ব্যক্তির দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই তোতলা আজিজের কথা বলার সমস্যা দেখা দেয়। তাঁর আচরণেও বিভিন্ন সময়ে পরিবর্তন লক্ষ করা যায় বলে দাবি তাঁদের। 

সব মিলিয়ে ‘কার লেজে পা দিয়েছো?’ পোস্টকে কেন্দ্র করে তোতলা আজিজকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। চৌমুহনী বাজার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—বিভিন্ন মহলে চলছে আলোচনা ও সমালোচনা।

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কার লেজে পা দিয়েছো?’ পোস্টের পর আলোচনার কেন্দ্রে তোতলা আজিজ, চৌমুহনীতে সমালোচনার ঝড়

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x