দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের ১ ও ২ নম্বর ইউনিটে সর্বাধুনিক ‘স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা’ (এপিসিএস) স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সাথে চলতি মাসেই পারমাণবিক বিক্রিয়া (ক্রিটিক্যালিটি) শুরুর আনুষ্ঠানিক অনুমোদন লাভ এবং প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়াম জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের শেষ মুহূর্তের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ‘রোসাটম’-এর এটিই প্রথম প্রকল্প, যেখানে অত্যন্ত আধুনিক ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ (ওআইএসএস) প্রযুক্তি বাস্তবায়ন করা হচ্ছে।
রোসাটমের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ বিভাগ ‘রাসু’ (RASU) থেকে সরবরাহকৃত এই নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে ৪৩টি সাব-সিস্টেমের আওতায় প্রায় ২০ হাজারেরও বেশি আধুনিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। এই ব্যবস্থা বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ৭ হাজারেরও বেশি বিভিন্ন প্রক্রিয়ার প্যারামিটার ২৪ ঘণ্টা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করবে, যা কেন্দ্রটির শতভাগ নিরাপদ ও দক্ষ পরিচালনায় মুখ্য ভূমিকা রাখবে।
প্রকল্পটির নিরাপত্তা কাঠামোর অন্যতম বড় সংযোজন এই ‘ওআইএসএস’ প্রযুক্তি। একটি ডিজিটাল বিদ্যুৎ ইউনিটের প্রতিকৃতি বা ‘ডিজিটাল টুইন’ ব্যবহার করে সম্পূর্ণ সিস্টেমটি ডিজাইন করা হয়েছে, যা ইতোমধ্যে ১ নম্বর ইউনিটে সংযুক্ত করে চালুকরণ প্রক্রিয়া বা কমিশনিং কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ২ নম্বর ইউনিটেও একই ব্যবস্থা চালু করা হবে।
এই ওআইএসএস ব্যবস্থা বিদ্যুৎ কেন্দ্রের ৩৬০টি পৃথক প্রক্রিয়াগত সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করে যেকোনো ধরণের বিচ্যুতি তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম। প্রায় ৮০টিরও বেশি জরুরি দিকনির্দেশনা অনুসরণ করে এটি অপারেটরদের সঠিক ও দ্রুত সিদ্ধান্ত নিতে স্বয়ংক্রিয় সুপারিশ প্রদান করবে। জটিল প্রযুক্তিগত তথ্য সহজবোধ্যভাবে উপস্থাপন করার ফলে যেকোনো জরুরি পরিস্থিতি অপারেটররা অত্যন্ত দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে পারবেন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন