CHANNEL H TV

BAPPD-এর সদস্য নির্বাচিত হলেন সেলিম রেজা হাবিব এমপি ও শিমুল বিশ্বাস এমপি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে পাবনাবাসীর অভিনন্দন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BAPPD)-এর সদস্য নির্বাচিত হয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য জনাব এ কে এম সেলিম রেজা হাবিব এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সংসদ সদস্যদের এই বিশেষ কমিটিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক কার্যক্রমে তাঁদের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণের মাধ্যমে আঞ্চলিক ও জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখার সুযোগ দেওয়ায় পাবনাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বিশেষজ্ঞ ও রাজনৈতিক মহল মনে করছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ, নারী ও শিশুদের উন্নয়ন এবং টেকসই সামাজিক অগ্রগতি তরান্বিত করতে এই কমিটির গুরুত্ব অপরিসীম। নবনির্বাচিত সদস্যরা তাঁদের দায়িত্ব পালনের মাধ্যমে জনকল্যাণ এবং দেশের সার্বিক অগ্রগতিতে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা প্রকাশ করা হয়েছে।

পাবনা ও পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষের মাঝে এই অর্জনকে ঘিরে আনন্দ ও গর্বের অনুভূতি লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রতিনিধি ও সুশীল সমাজের পক্ষ থেকে তাঁদের ভবিষ্যৎ পথচলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

BAPPD-এর সদস্য নির্বাচিত হলেন সেলিম রেজা হাবিব এমপি ও শিমুল বিশ্বাস এমপি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে পাবনাবাসীর অভিনন্দন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x