CHANNEL H TV

ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারাবাহিক অভিযান: ৬৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে ৬ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গত ১২ ও ১৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে পরিচালিত এসব অভিযানে মাদক পরিবহন ও সরবরাহের কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গত ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আবদুর রহিম (৬২) ও ফোরকান মাহমুদ (৩২) নামের দুজনকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসার কথা স্বীকার করে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন কদমতলী থানাধীন স্মৃতিধারা এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম বাবুকে (৩২) গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘরের আলমারির গোপন ড্রয়ার থেকে আরও ২ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

সর্বশেষ, গত ১৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজার এলাকার কুন্তুরী রেস্টুরেন্টের সামনে ঢাকা থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। ওই বাস থেকে মোঃ লিটন মিয়া (৩৫) ও মোঃ আবদুল আজিজকে (৩৯) ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তারা ঢাকা থেকে এই চালান সংগ্রহ করে টাঙ্গাইলের বিভিন্ন মাদক কারবারির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

অভিযান প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় পৃথক নিয়মিত মামলা দায়েরের জন্য এজাহার দাখিল করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আলামত বর্তমানে অধিদপ্তরের হেফাজতে রয়েছে। মাদকের সরবরাহ ও বিস্তার রোধে ডিএনসির এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারাবাহিক অভিযান: ৬৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x