CHANNEL H TV

যাত্রাবাড়ীতে ডিএনসির অভিযান: কাভার্ডভ্যান থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মো. সাইফুল ইসলাম (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।

১০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপ-পরিদর্শক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন রয়েল হোস্ট রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চেকপোস্ট ও তল্লাশি চালায়। এ সময় ঢাকা মেট্রো-ন-১১-৮৮৫৭ নম্বরের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ২৪টি কালো পলিথিনে কটেপ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইফুল ইসলাম জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কাভার্ডভ্যানের মাধ্যমে এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন মাদক স্পটে সরবরাহ করে আসছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক নম্বর ১৯(গ) এবং ২৬(১) ধারা অনুযায়ী যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে ডিএনসির অভিযান: কাভার্ডভ্যান থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x