রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ৮৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিটন চাকমা (২৪) ও লাতো চাকমা (২৪) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধানমন্ডি সার্কেলের একটি টিম তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দিন আহমেদ সরণীর নাবিস্কু বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের সামনে পশ্চিম পাশের ফুটপাতে এই অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনা এবং ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ধানমন্ডি সার্কেলের টিম।
অভিযানকালে আসামিদের দেহ তল্লাশি করে মোট ৮৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬) মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্যের বিরুদ্ধে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন