রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৯০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন পালিয়ে যান।
মঙ্গলবার (৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি দল বনানী থানাধীন কড়াইল বস্তির এরশাদ মাঠ সংলগ্ন টি অ্যান্ড টি কলোনির একটি মুদি দোকানে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার হওয়া আসামির নাম মোঃ আরিফ হোসেন (২৬)। অপরদিকে পলাতক প্রধান আসামি হলেন কড়াইল বস্তি এলাকার চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেন (৪৪)।
ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ-এর সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক মোঃ রাজিউর রহমানের নেতৃত্বে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে কড়াইল বস্তির ‘আরিফ জেনারেল স্টোর’ নামক একটি সেমিপাকা মুদি দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে উক্ত দোকান থেকে ১,১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১,৯০,০০০ টাকা, ১টি মোবাইল ফোন এবং ২টি ভাঙা তালা উদ্ধার করা হয়।
অভিযান শেষে জানা যায়, পলাতক আসামি মনির হোসেন কড়াইল বস্তির বিভিন্ন স্পট দখল করে দীর্ঘদিন ধরে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিলেন। এছাড়া ঢাকার বিভিন্ন ওয়্যারহাউজ থেকে মদ সংগ্রহ করে বাসা-বাড়িতে সরবরাহ এবং সীমান্ত দিয়ে ভারতীয় মদ চোরাচালানের সঙ্গেও তিনি সরাসরি যুক্ত। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পূর্বের অন্তত ৩টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মোঃ এমদাদুল হক খাঁন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের কর্মকর্তারা জানান, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন