রাজধানীর গাবতলীতে চালের বস্তায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ইমরান খান (৩৬)।
রোববার (৪ অক্টোবর) ভোরে দারুস সালাম থানাধীন গাবতলী বাগবাড়ী এলাকার 'হোটেল তুরাগ আবাসিক' ভবনের পাশের সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতোয়ালী সার্কেলের একটি আভিযানিক দল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে 'SP Golden Line' নামের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৫৮৪৫) তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে চালের বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ফেনসিডিল বহনে ব্যবহৃত ৪৫ কেজি চাল, একটি বাসের টিকিট এবং একটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ইমরান খানের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার লাউড়ি গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর গুলশান এলাকায় বসবাস করছিলেন বলে জানা গেছে।
অভিযান পরিচালনাকারী দল জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের অবৈধ পরিবহন ও সরবরাহ বন্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন