CHANNEL H TV

গুলশানে মদের ওয়্যারহাউজে যৌথ অভিযান: হিসাব ও মজুদে মিল না পাওয়ায় সিলগালা

রাজধানীর গুলশানে ‘টিওএস বন্ড প্রাইভেট লিমিটেড’ (TOS Bond Pvt. Ltd.) নামের একটি বন্ডেড ওয়্যারহাউজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নেতৃত্বে পরিচালনা করা হয়েছে এক যৌথ অভিযান। এতে আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণে মারাত্মক জালিয়াতি ও নানা অনিয়ম ধরা পড়ায় প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজ সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি, কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং এসআরবি (SRB)-এর যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানকালে কর্মকর্তারা ওয়্যারহাউজের স্টক রেজিস্টার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যার এবং সরেজমিনে সংরক্ষিত পণ্যের হিসাব মেলাতে গিয়ে বড় ধরনের অসঙ্গতি দেখতে পান। সফটওয়্যারে পণ্য খালাস (Exbond) দেখানো হলেও বাস্তবে ওয়্যারহাউজের ভেতরেই পাওয়া যায় ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি এবং ৬ বোতল নেমিরফ (Nemiroff)। অর্থাৎ কাগজে-কলমে পণ্য বিক্রি বা খালাস দেখানো হলেও তা গোপনে প্রতিষ্ঠানের নিজস্ব হেফাজতেই রেখে দেওয়া হয়েছিল।

অন্যদিকে, সফটওয়্যারে গত ৩ সেপ্টেম্বর ২,২৫০ কার্টন হাইনেকেন বিয়ার ওয়্যারহাউজে প্রবেশ (Inbound) করেছে বলে দেখালেও সরজমিনে তল্লাশি চালিয়ে সেগুলোর কোনো অস্তিত্বই পাওয়া যায়নি।

তাছাড়া, বন্ডেড ওয়্যারহাউজটির চার তলা বিশিষ্ট ভবনের মধ্যে দুটি ফ্লোর ব্যবহারের ক্ষেত্রে কাস্টমসের কোনো বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এসব অনিয়ম ও চরম অসঙ্গতি নিশ্চিত হওয়ার পর কাস্টমস আইন অনুযায়ী ডিএনসির উপস্থিতিতে ওয়্যারহাউজটি সিলগালা করা হয়। বিষয়টি অধিকতর তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

গুলশানে মদের ওয়্যারহাউজে যৌথ অভিযান: হিসাব ও মজুদে মিল না পাওয়ায় সিলগালা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x