CHANNEL H TV

জুলাই আন্দোলনবিরোধী ভূমিকার অভিযোগ: ঢাবি শিক্ষক সমিতির সম্পাদক জিনাত হুদা বরখাস্ত

জুলাই অভ্যুত্থানবিরোধী ভূমিকা এবং শিক্ষার্থীদের ধারাবাহিক অভিযোগের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের নিয়মিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

উপ-উপাচার্য (প্রশাসন) জানান, জুলাই আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর দমনপীড়নে সমর্থন ও অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাপক জিনাত হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ শৃংখলামূলক ও চূড়ান্ত আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তও নিয়েছে সিন্ডিকেট।

অধ্যাপক জিনাত হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন ‘নীল দল’-এর ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং সিনেটের নির্বাচিত সদস্য ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের তীব্র দাবির মুখে তাকে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকেও সাময়িক বরখাস্ত করা হলো।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

জুলাই আন্দোলনবিরোধী ভূমিকার অভিযোগ: ঢাবি শিক্ষক সমিতির সম্পাদক জিনাত হুদা বরখাস্ত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x