CHANNEL H TV

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ফেনী সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার স্তরের নিরাপত্তা

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। তার এই সরকারি সফরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১ হাজার ২৫০ জন সদস্য সমন্বয়ে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।

সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কল্যাণমুখী কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে রয়েছে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণ।

সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সেচ প্রকল্পের কাজ উদ্বোধনের পর তিনি ফুলগাজীতে বৃক্ষরোপণ করবেন। পরবর্তীতে বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান থেকেই তিনি ভার্চুয়ালি কুমিল্লার বুড়িচং উপজেলার ১ হাজার ৭৭৮ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান করবেন।

প্রধানমন্ত্রীর যাতায়াত ও সার্বিক নিরাপত্তার বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) লুৎফর রহমান জানান, মহাসড়কের কুমিল্লা অংশে চার স্তরের নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। ১,২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক তৎপর থাকবেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজীব মাহমুদ মিঠুন জানান, গোয়েন্দা সংস্থা, পুলিশ ও বিজিবির যৌথ সমন্বয়ে নিরাপত্তা তদারকি করা হচ্ছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেলিকপ্টার অবতরণের সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অনুশাসন মেনে প্রধানমন্ত্রীকে অভিনন্দিত করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ফেনী সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার স্তরের নিরাপত্তা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x