CHANNEL H TV

১৪০০ পিস ইয়াবাসহ সবুজবাগে পরিবহন যাত্রী গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ১,৪০০ পিস ইয়াবাট্যাবলেটসহ মোঃ শাহাদাত মোল্লা (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে সবুজবাগ থানাধীন অতীশ দীপঙ্কর রোডস্থ বৌদ্ধ মন্দিরের পশ্চিম পাশে খুলনা মেট্রো-ব-১১-০২৪০ নিবন্ধিত ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে শাহাদাতের কাছে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৭টি নীল রঙের জিপার পলি প্যাকের ভেতর ১৪০ গ্রাম ওজনের মোট ১,৪০০ পিস মেথামফেটামিনযুক্ত কমলা রঙের ইয়াবাট্যাবলেট পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত শাহাদাত ফরিদপুর সদর উপজেলার মালাঙ্গা গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় ব্রুজ গার্ডেন এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বাদী হয়ে সবুজবাগ থানায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৪০০ পিস ইয়াবাসহ সবুজবাগে পরিবহন যাত্রী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x