রাজধানীর মুগদা এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুগদা থানাধীন উত্তর মান্ডা খালপাড় এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সূত্রাপুর সার্কেল।
গ্রেফতারকৃতরা হলেন— নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মো. সজিবুর জামান (৩৩) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার মো. রফিকুল ইসলাম (৩৫) ও মো. রবি আলম (২৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সজিবুর জামান মুগদার উত্তর মান্ডা এলাকার ৫৯ নম্বর বাসার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর সার্কেলের একটি দল ওই ফ্ল্যাটে তল্লাশি চালায়। এ সময় স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো পলিথিন প্যাকেটে রাখা হালকা গোলাপী বর্ণের ১৫০০ পিস মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মতিন মিঞা বাদী হয়ে রাজধানীর মুগদা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন