CHANNEL H TV

ক্যান্টনমেন্টে আবাসন প্রকল্পে হামলা ও সালমান মুক্তাদিরের স্টুডিও লুটপাট: এমপি গফুরের জামাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার ‘নিউগিনি প্রোপার্টিজ’ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অন্যতম প্রধান আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ওই হামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

গ্রেফতারকৃত মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের জামাতা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। ডিবি জানায়, অভিযান পরিচালনার সময় সংসদ সদস্য মো. আব্দুল গফুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাঁর সামনে থেকেই মিজানুরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৭ সেপ্টেম্বর) নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আবাসন প্রকল্পের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

মামলার অন্য এজাহারনামীয় আসামিরা হলেন— শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, মো. বাবুল হোসেন, মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্না।

মামলার বাকি আসামিদের গ্রেফতার ও লুটপাট হওয়া মালামাল উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ক্যান্টনমেন্টে আবাসন প্রকল্পে হামলা ও সালমান মুক্তাদিরের স্টুডিও লুটপাট: এমপি গফুরের জামাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x