CHANNEL H TV

বিভিন্ন বাহিনীর ঝুঁকি ও বিশেষ ভাতা বাড়ল, কার্যকর ২০২৮ সালে

জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত বিভিন্ন সরকারি দপ্তর, বাহিনী ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি, বিশেষ, সীমান্ত ও ক্ষতিপূরণ ভাতা বাড়িয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের শাখা থেকে এ-সংক্রান্ত একাধিক গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন নির্ধারিত হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে এর আগে, অর্থাৎ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা বিদ্যমান বিধি ও পূর্বের প্রজ্ঞাপন অনুযায়ী ভাতা পাবেন।

এই গেজেটে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড ও চাকরির বয়সের ভিত্তিতে বিভিন্ন ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বরের এই গেজেট বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে।

এসএসএফ, এনএসআই ও ডিজিএফআইয়ে ২০ শতাংশ বৃদ্ধি বিশেষ নিরাপত্তা বাহিনীতে (এসএসএফ) কর্মরত সদস্যদের বিশেষ ভাতা এবং বাহিনীর অন্যান্য কর্মচারীদের ক্ষতিপূরণ ভাতা ৩০ জুন ২০২৬ তারিখে আহরিত পরিমাণের ওপর ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একইভাবে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতাও ওই তারিখে আহরিত পরিমাণের ওপর ২০ শতাংশ বাড়ানো হয়েছে।

গেজেটে স্পষ্ট করা হয়েছে, নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী মূল বেতনের শতাংশ হিসেবে এসব ভাতার হার নির্ধারণ করা হবে না। এছাড়া প্রেষণে নিয়োজিত কর্মচারীরা সংশ্লিষ্ট বাহিনীর নির্ধারিত ভাতা গ্রহণ করলে নিজ নিজ বাহিনী বা দপ্তরের জন্য প্রযোজ্য অন্যান্য ঝুঁকি, বিশেষ, ক্ষতিপূরণ বা প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।

বিজিবিতে গ্রেড ও চাকরির বয়সভিত্তিক সীমান্ত ভাতা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের জন্য নতুন সীমান্ত ভাতা নির্ধারণ করা হয়েছে। চাকরির বয়সের পাঁচটি ধাপের পাশাপাশি জাতীয় বেতনস্কেলের গ্রেড অনুযায়ী ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। গ্রেড-২০ কর্মীরা চাকরির বয়স পাঁচ বছরের কম হলে মাসে ১ হাজার ৪৪০ টাকা এবং ২০ বছর বা তার বেশি হলে ৩ হাজার ১২০ টাকা পাবেন। গ্রেড-৬-এ এই হার ৩ হাজার ২৪০ থেকে ৬ হাজার ৪৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফায়ার সার্ভিসে ঝুঁকি ভাতা সর্বোচ্চ ৬৪৮০ টাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কাজে নিয়োজিত গ্রেড-১০ থেকে গ্রেড-১৮ পর্যন্ত এবং সমপর্যায়ের কর্মচারীদের ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৮-এর কর্মীরা চাকরির বয়স অনুযায়ী মাসে ১ হাজার ৬৮০ থেকে ৩ হাজার ৩৬০ টাকা পর্যন্ত এবং গ্রেড-১০-এ ৩ হাজার ২৪০ থেকে সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকা পাবেন।

কারা বিভাগ ও আনসার-ভিডিপিতেও নতুন হার কারাগারে কর্মরত ডেপুটি জেলার ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের ঝুঁকি ভাতা চাকরির বয়সের ভিত্তিতে পাঁচ ধাপে পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৭-এর কারারক্ষীরা বয়সভেদে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা পাবেন। গ্রেড-১১-এর ডেপুটি জেলাররা পাবেন ২ হাজার ৬৪০ থেকে ৫ হাজার ৫২০ টাকা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নয় শ্রেণির কর্মচারীদেরও নতুন ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১৯-এর আরমোরার জন্য ভাতা ১ হাজার ৫৬০ থেকে ৩ হাজার ২৪০ টাকা। গ্রেড-১৪-এর এপিসি ও নায়েব সুবেদারের জন্য ২ হাজার ১৬০ থেকে ৪ হাজার ৫৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোস্ট গার্ডে পদভিত্তিক ঝুঁকি ভাতা বাংলাদেশ কোস্ট গার্ডের জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত কর্মচারীদের জন্যও নতুন ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে। এমসিপিও পদে মাসে ৩ হাজার ৮৪০ টাকা এবং রিক্রুট পদে ১ হাজার ৭৪০ টাকা মাসিক ঝুঁকি ভাতা পাবেন সংশ্লিষ্টরা।

এসআরবি সদস্যদের বিশেষ ভাতা স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর কর্মকর্তা-কর্মচারীদের জন্যও নতুন বিশেষ ভাতা নির্ধারণ করা হয়েছে। মহাপরিচালক মাসে ২৮ হাজার ৮০০ টাকা এবং কনস্টেবল ও কুক কনস্টেবল ৩ হাজার ৯৬০ টাকা বিশেষ ভাতা পাবেন।

দুদক কর্মীদেরও গ্রেড ও বয়সভিত্তিক ভাতা দুর্নীতি দমন কমিশনের (দুদক) গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১০-এর কর্মীরা চাকরির বয়স অনুযায়ী ৩ হাজার ২৪০ থেকে ৬ হাজার ৪৮০ টাকা পাবেন।

অন্যান্য দপ্তরেও পুনর্নির্ধারণ এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সংশ্লিষ্ট কর্মচারী এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মচারীদের জন্যও বিভিন্ন ঝুঁকি ও বিশেষ ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সবক্ষেত্রেই নতুন আদেশ ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীরা বিদ্যমান বিধি ও পূর্বের অর্থ বিভাগের আদেশ অনুযায়ী ভাতা পাবেন।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

বিভিন্ন বাহিনীর ঝুঁকি ও বিশেষ ভাতা বাড়ল, কার্যকর ২০২৮ সালে

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x