CHANNEL H TV

আবারও আলোচনায় পোটলা শোপপার ছেলে ‘গাঁজা রাজু’, মাদক সেবন ও মাতলামির অভিযোগে নরোত্তমপুরে চাঞ্চল্য

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পোটলা শোপপার ছেলে রাজুকে ঘিরে আবারও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে ‘গাঁজা রাজু’ নামে পরিচিত ওই ব্যক্তির বিরুদ্ধে মাদক সেবন, মাতলামি, এলাকাবাসীকে হুমকি-ধমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন আচরণের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে মাদক সেবনের পর রাজু এলাকায় মাতলামি করেন। একপর্যায়ে রাস্তার ওপর বিবস্ত্র অবস্থায় পড়ে থাকার অভিযোগও সামনে এসেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অস্বস্তি ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও প্রতিবেদন প্রকাশিত হলে বেশ কিছুদিন তাকে নীরব থাকতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। তবে সম্প্রতি আবারও একই ধরনের আচরণে জড়িয়ে পড়ায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, রাজু দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত। তার সঙ্গে আরও কয়েকজনের চলাফেরা রয়েছে এবং এলাকায় মাদক সেবনের আসর বসানোর অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, মাদক সেবনের পাশাপাশি বিভিন্ন সময় মানুষকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কিছু আচরণ নিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি এলাকায় মাদক সেবন ও মাদককেন্দ্রিক আড্ডা নিয়ন্ত্রণ করা না গেলে তরুণ সমাজসহ সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ হুমকির মুখে পড়তে পারে।

এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। একই সঙ্গে এলাকায় মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

তাদের প্রত্যাশা, প্রশাসনের যথাযথ নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে নরোত্তমপুর ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডকে মাদক ও অশালীন কর্মকাণ্ডের প্রভাব থেকে মুক্ত করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আবারও আলোচনায় পোটলা শোপপার ছেলে ‘গাঁজা রাজু’, মাদক সেবন ও মাতলামির অভিযোগে নরোত্তমপুরে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x