দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের নতুন সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে এই উপ-কমিটির প্রধান হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত সাংগঠনিক উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন। এছাড়া সারা দেশের প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন। দলের সাংগঠনিক ভিত্তিকে মাঠপর্যায়ে আরও শক্তিশালী করা এবং বিভাগীয় পর্যায়ের যাবতীয় কার্যক্রম সমন্বয় করতেই এ উপ-কমিটি গঠন করা হয়েছে।
বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আগামী অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলায় কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’ সহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে, যা অচিরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ, সংসদ সদস্য আবদুল্লাহ আলামিন ও আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আদীব, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন সিএফ।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন