CHANNEL H TV

কাজী রফিকুল ইসলামের শারীরিক ও চিকিৎসার খোঁজ নিলেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী রফিকুল ইসলামের শারীরিক ও চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সাবেক বিপ্লবী ছাত্রনেতা, মিরর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন।

হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন কাজী রফিকুল ইসলামের চিকিৎসাসেবা ও বর্তমান শারীরিক পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন

এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন পাবনা-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও প্রার্থী ভিপি সামসুর রহমান, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ, সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাহবুব মিয়া মজনু এবং কাশিনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সি।

হাসপাতালে চিকিৎসাধীন নেতার পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। তাঁরা অসুস্থ নেতার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও ধৈর্য ধারণের আহ্বান জানান।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

কাজী রফিকুল ইসলামের শারীরিক ও চিকিৎসার খোঁজ নিলেন ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x