উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নিজস্ব প্রতিবেদক:পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী রফিকুল ইসলামের শারীরিক ও চিকিৎসার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সাবেক বিপ্লবী ছাত্রনেতা, মিরর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন।হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন কাজী রফিকুল ইসলামের চিকিৎসাসেবা ও বর্তমান শারীরিক পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেনএ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন পাবনা-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও প্রার্থী ভিপি সামসুর রহমান, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ, সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা মাহবুব মিয়া মজনু এবং কাশিনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী মুন্সি।হাসপাতালে চিকিৎসাধীন নেতার পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। তাঁরা অসুস্থ নেতার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও ধৈর্য ধারণের আহ্বান জানান।