CHANNEL H TV

‘ওবায়দুল কাদেরের কায়দায় বক্তব্য দিচ্ছেন রিজভী’: নাশকতার দায় চাপানোর প্রতিবাদে জামায়াত

ট্রেনে নাশকতার ঘটনায় কোনো প্রকার তদন্ত ছাড়াই জামায়াতে ইসলামীকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পুরোনো কায়দায় কথা না বলে রিজভীকে দ্রুত এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের শহীদ আহমাদ যায়েদ মিলনায়তনে শহর জামায়াতে ইসলামী আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম এই কথা বলেন।

ড. রেজাউল করিম বলেন, "আমাদের সাম্প্রতিক লংমার্চে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে রাজনৈতিক প্রতিপক্ষরা দিশাহারা হয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। নির্ভরযোগ্য প্রমাণ ও সঠিক তদন্ত ছাড়া কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল বা নেতাকে এভাবে নাশকতার ঘটনায় অভিযুক্ত করা উচিত নয়।"

অতীতে ঘটে যাওয়া সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা অতীতে বিভিন্ন জায়গায় নাশকতা, খুন-খারাবি ও তরুণদের হত্যা করেছে, তারা জাতির কাছে ক্ষমা চায়নি; বরং প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছে। বিভিন্ন জায়গায় ট্রেনে আগুন দেওয়ার মতো ঘটনার নেপথ্যে মূল অপরাধীদের চিহ্নিত করতে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি।

সংবাদপত্রের সংবাদের বরাত দিয়ে তিনি আরও দাবি করেন, "আমরা দেখছি যে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেফতার হওয়ার পর তৎকালীন মন্ত্রীরা ফোন করে তাদের নিজেদের লোক দাবি করে ছেড়ে দেওয়ার সুপারিশ করছেন।"

সম্মেলনে লক্ষ্মীপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ এবং মাওলানা নাছিরুদ্দিন মাহমুদসহ স্থানীয় জামায়াতের অন্যান্য শীর্ষপর্যায়ের নেতারা।

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

‘ওবায়দুল কাদেরের কায়দায় বক্তব্য দিচ্ছেন রিজভী’: নাশকতার দায় চাপানোর প্রতিবাদে জামায়াত

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x