CHANNEL H TV

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

ড্যাপসহ আবাসন খাতের অযৌক্তিক বিধিমালা সংস্কারের দাবি রিহ্যাব প্রেসিডেন্টের

আবাসন খাতের বিদ্যমান সংকট নিরসনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ)-সহ বিভিন্ন অযৌক্তিক ও বাস্তবতা-বিবর্জিত বিধিমালা সংস্কারের জোর দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১২-এর সেতারা কনভেনশন সেন্টারে আয়োজিত আবাসন ব্যবসায়ীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। সভাটির আয়োজন করে ‘সম্মিলিত রিয়েল এস্টেট ফোরাম’।

সভায় বক্তারা বলেন, নানা ধরনের জটিল নিয়ম-কানুন ও বাস্তবতা-বিবর্জিত বিধিবিধানের কারণে দেশের আবাসন ব্যবসা ক্রমেই মারাত্মক সংকটের মুখে পড়ছে। এসব নিয়মের কারণে ব্যবসা পরিচালনা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন শিল্পের পাশাপাশি এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বিপুলসংখ্যক মানুষ, প্রতিষ্ঠান ও দেশের সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

মতবিনিময় সভায় আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা ও সংকট, ড্যাপসহ বিভিন্ন বিধিমালার বাস্তব প্রভাব এবং প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বক্তারা খাতটিকে টেকসই ও গতিশীল রাখতে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক মতবিনিময় ও সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন ডেভেলপার নিজ নিজ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল আউয়াল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। সভায় সভাপতিত্ব ও বক্তব্য উপস্থাপন করেন সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও মিরপুর রিয়েল এস্টেট ফোরামের প্রেসিডেন্ট মো. সহিদুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে উত্তরা ডেভেলপার ফোরামের সভাপতি মো. ইব্রাহিম সরকার এবং সাউথ ডেভেলপার ফোরামের উপদেষ্টা মো. শাখাওয়াত হোসেন বক্তব্য দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোহাম্মদ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফএম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদসহ সংগঠনটির পরিচালনা পর্ষদের একাধিক পরিচালক এবং বিপুলসংখ্যক আবাসন ব্যবসায়ী।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ড্যাপসহ আবাসন খাতের অযৌক্তিক বিধিমালা সংস্কারের দাবি রিহ্যাব প্রেসিডেন্টের

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x