CHANNEL H TV

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ‘সুপার সিক্স’ নামে কোনো ফোরাম নেই: সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ‘সুপার সিক্স’ বলতে কোনো ফোরাম বা কমিটির কোনো অস্তিত্ব নেই বলে স্পষ্ট জানিয়েছেন দলটির নীতিনির্ধারণী নেতারা। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হলো ১৬ সদস্যের ‘পলিটিক্যাল কাউন্সিল’ বা রাজনৈতিক পর্ষদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য এবং মিডিয়া, প্রচার ও ব্র‍্যান্ডিংবিষয়ক উপকমিটির প্রধান সারোয়ার তুষার।

ফেসবুক পোস্টে বিভ্রান্তি এড়াতে তিনি এনসিপির ১৬ সদস্যের পূর্ণাঙ্গ রাজনৈতিক পর্ষদের তালিকাও প্রকাশ করেন। পর্ষদের সদস্যরা হলেন— নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, আব্দুল্লাহ আল আমিন, আরিফ আদিব, আতিক মুজাহিদ, হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হোসেন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম। তাঁরা সবাই দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

পোস্টের শেষে সারোয়ার তুষার এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর এবং গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ করেন তিনি।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ‘সুপার সিক্স’ নামে কোনো ফোরাম নেই: সারোয়ার তুষার

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x