CHANNEL H TV

কবরের ওপর ভবন নির্মাণ বিতর্কে সুদি খোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদী কণ্ঠের সদস্যদের পদত্যাগের দাবি ঘিরে প্রশ্ন!

নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কবরের ওপর ভবন নির্মাণসংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে নতুন করে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জামাল উদ্দিন ওরফে ‘সুদি খোকন’-এর বিরুদ্ধে বিতর্কিত ফেক আইডিতে সাংবাদিক আজিম মিঞাকে নিয়ে মিথ্যা অপবাদ ও লিখিত বানোয়াট বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে ওই আইডি থেকে বক্তব্য মুছে ফেলা হয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।

এদিকে ‘প্রতিবাদী কণ্ঠ’ মানবিক সংগঠনের সদস্যরা পদত্যাগ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বক্তব্য প্রচারের বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত ব্যক্তিদের কেউই সংগঠনটির সদস্য ছিলেন না। তাহলে সংগঠনের সদস্যদের পদত্যাগের বক্তব্য কীসের ভিত্তিতে প্রচার করা হলো, আর এর পেছনে কী উদ্দেশ্য ছিল—তা জানতে চান তাঁরা।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, জামাল উদ্দিন ওরফে ‘সুদি খোকন’ এবং পর নারীর দর্শনকারী ও কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ ওঠা বিতর্কিত ওয়ার্ড প্রতিনিধি আনোয়ার হোসেন পলাশসহ কয়েকজন ব্যক্তি ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, বৈঠকে উপস্থিত ব্যক্তিদের কেউই ‘প্রতিবাদী কণ্ঠ’ মানবিক সংগঠনের সদস্য ছিলেন না।

অভিযোগকারীরা আরও দাবি করেন, বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির সদস্যরা পদত্যাগ করেছেন বলে বক্তব্য প্রচার করা হয়। এ-সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন ‘তোতলা হাম্বাদিক’ নামে একটি পরিচয়ের মাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। ওই পরিচয়ের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রতিবেদন প্রকাশের অভিযোগও তুলেছেন অভিযোগকারীরা। 

অভিযোগকারীদের প্রশ্ন, যাঁরা সংগঠনটির সদস্যই ছিলেন না, তাঁদের উপস্থিতিতে সংগঠনের সদস্যদের পদত্যাগের বক্তব্য কীভাবে প্রচার করা হলো? তাঁদের আশঙ্কা, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সংগঠনটির মানবিক কার্যক্রমকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে।

৯ বাড়ি বাউন্ডারির নামে বৈঠক, মাথাপিছু ৩০০ টাকা দেওয়ার অভিযোগ

অভিযোগকারীদের ভাষ্য, ‘৯ বাড়ি বাউন্ডারি’ বাস্তবায়নের কথা বলে ওই বৈঠকে লোকজন জড়ো করা হয়েছিল। তাঁদের দাবি, উপস্থিত ব্যক্তিদের মাথাপিছু ৩০০ টাকা করে দেওয়ার উদ্দেশ্যে লোকজন আনা হয় এবং খাওয়া-দাওয়াসহ বৈঠকের সম্পূর্ণ ব্যয় জামাল উদ্দিন ওরফে ‘সুদি খোকন’ বহন করেছেন।

অভিযোগকারীদের আরও দাবি, এখন পর্যন্ত ‘৯ বাড়ি বাউন্ডারি’ বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তাঁদের প্রশ্ন, যে উদ্যোগের কথা বলে লোকজনকে একত্র করা হয়েছিল, তার বাস্তবায়ন কোথায়? বৈঠকের উদ্দেশ্য যদি ৯ বাড়ি বাউন্ডারি বাস্তবায়ন হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট উদ্যোগের অগ্রগতি সম্পর্কে পরিষ্কার বক্তব্য থাকা উচিত বলে মনে করেন তাঁরা।

প্রতিবাদী কণ্ঠের কার্যক্রম বন্ধ করাই কি উদ্দেশ্য ছিল?

অভিযোগকারীদের একাংশের দাবি, ‘৯ বাড়ি বাউন্ডারি’ বাস্তবায়নের কথা বলে লোকজনকে একত্র করার পেছনে ‘প্রতিবাদী কণ্ঠ’ মানবিক সংগঠনের কার্যক্রম বন্ধ বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্য । তাঁদের অভিযোগ, সাংবাদিক আজিম মিঞাকে নিয়ে ফেক আইডিতে বক্তব্য প্রচার, সংগঠনের সদস্যদের পদত্যাগের দাবি এবং বৈঠক—এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে।

২০২১ সালে প্রতিষ্ঠিত ‘প্রতিবাদী কণ্ঠ’, সব কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান

সামাজিক ও মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’ ২০২১ সালে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়। সংগঠনসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছে।

সংগঠনটির ছোট-বড় সব সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ছবি, ভিডিও এবং প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রতিবাদী কণ্ঠ’ মানবিক সংগঠনের নিজস্ব পেজে প্রকাশিত রয়েছে বলে সংগঠনসংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁদের দাবি, প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের তথ্য ও প্রামাণ্য উপকরণ ওই পেজে দৃশ্যমান। এসব প্রকাশিত উপকরণ পর্যালোচনা করলে সংগঠনটির মানবিক উদ্যোগ ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

সংগঠনসংশ্লিষ্টদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কার্যক্রম পরিচালনার পর সংগঠনটিকে ঘিরে বিরোধ সৃষ্টি হলো প্রতিবাদ বন্ধ করা ? সংগঠনের সদস্য না হওয়া ব্যক্তিরা কীভাবে সদস্যদের পদত্যাগের বক্তব্য প্রচার করলেন, তার ভিত্তি কী—এ বিষয়ে তাঁরা স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।

ফেক আইডিতে সাংবাদিক আজিম মিঞাকে নিয়ে বক্তব্য, তদন্তের দাবি

জামাল উদ্দিন ওরফে ‘সুদি খোকন’-এর বিরুদ্ধে সাংবাদিক আজিম মিঞাকে নিয়ে ফেক আইডিতে অপবাদমূলক বক্তব্য প্রচার এবং পরে তা মুছে ফেলার অভিযোগ ঘিরে তদন্তের দাবি উঠেছে।

অভিযোগকারীদের বক্তব্য, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকাশ করা উচিত। 

এ প্রসঙ্গে অভিযোগকারীরা ‘জংলি জয়নাল’ ওরফে ‘মৃগী জয়নাল’ এবং আব্দুল্লাহ বাল বলদ সাব্বিরের নাম উল্লেখ করেছেন। 

এলাকাবাসীর প্রশ্ন—বৈঠকের প্রকৃত উদ্দেশ্য কী ছিল?

এলাকাবাসীর একাংশের দাবি, বৈঠকের উদ্দেশ্য, ‘৯ বাড়ি বাউন্ডারি’ বাস্তবায়নের অগ্রগতি, মাথাপিছু ৩০০ টাকা দেওয়ার অভিযোগ এবং ‘প্রতিবাদী কণ্ঠ’ মানবিক সংগঠনের সদস্যদের পদত্যাগের বক্তব্য সবকিছুই নিরপেক্ষভাবে যাচাই করা হোক।

কবরের ওপর ভবন নির্মাণসংক্রান্ত বিতর্ক, সাংবাদিক আজিম মিঞাকে নিয়ে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ, ‘প্রতিবাদী কণ্ঠ’ মানবিক সংগঠনের সদস্যদের পদত্যাগের দাবি এবং ‘৯ বাড়ি বাউন্ডারি’ বাস্তবায়নের নামে বৈঠক ও অর্থ ব্যয়ের অভিযোগ—প্রতিটি বিষয়ই নিরপেক্ষ অনুসন্ধানের দাবি রাখে।

অভিযোগকারীরা প্রকৃত ঘটনা প্রকাশ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

কবরের ওপর ভবন নির্মাণ বিতর্কে সুদি খোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদী কণ্ঠের সদস্যদের পদত্যাগের দাবি ঘিরে প্রশ্ন!

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x