বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্টে ‘একতা সাংস্কৃতিক সংগঠন’ ও ‘সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মো: শাহ কামাল শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস. এম. মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাগ্রত ব্যবসায়ী ও জনতার চেয়ারম্যান কবি শিহাব রিফাত আলম।
অনুষ্ঠানটির মূল সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক, মডেল ও উপস্থাপক মো: রাজিবুল হক রনি এবং সার্বিক পরিচালনায় ছিলেন সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত সাংস্কৃতিক জোটের সভাপতি মো: লুৎফর রহমান রিপন, বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ম. রহমান মিলকী, বিশিষ্ট চিকিৎসক ডা: তাহমিনা নওরীন, ‘কোভিড-১৯ হিরো’ খ্যাত আসিফ ইমাম, ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মো: হাবিবুল হক, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্টা মো: মাইন উদ্দিন এবং জাগ্রত পথশিশু বাংলাদেশের সভাপতি নুসরাত জাহান কথা।
বর্ণাঢ্য এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রাজ্জাক রাজু, চলচ্চিত্র অভিনেতা ও সাংবাদিক মো: সাগর, চিত্রনায়িকা শিউলি শিলা, শাপলা শিল্পী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জন সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সালমান পারসী, সংগীতশিল্পী ও সমাজসেবক স্বর্ণালী স্বর্ণা এবং সংগীতশিল্পী পিংকি মৌসুমীসহ সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মহান নেতা নেলসন ম্যান্ডেলার সংগ্রাম, সামাজিক সাম্য ও শান্তির আদর্শ তুলে ধরে বক্তব্য প্রদান করেন। আলোচনা পর্ব শেষে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী ব্যক্তিত্বদের হাতে ‘নেলসন ম্যান্ডেলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটি শেষ হয়।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন