CHANNEL H TV

পাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পাবনা জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

মতবিনিময় সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, যানবাহন নিয়ন্ত্রণ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপভিত্তিক স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, "ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।" পূজা সুষ্ঠুভাবে সম্পন্নে তিনি পূজা উদযাপন পরিষদ, মণ্ডপ পরিচালনা কমিটি এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার (ডিআইও-১) মো. আনোয়ার হোসেন এবং পাবনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম। এছাড়া পাবনা জেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

পাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x