রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর লিচুবাগান এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেল।
গ্রেফতারকৃতরা হলেন— মোছাঃ সুমি আক্তার (৩০) ও মোছাঃ রুলি বেগম (৪০)। তারা দুজনেই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার রসূলপুর (কাজী পাড়া) গ্রামের মোঃ আব্দুল ছাত্তার ব্যাপারী ও মোছাঃ আকলিমা বেগমের মেয়ে। সুমি আক্তারের স্বামী মোঃ পারভেজ এবং রুলি বেগমের স্বামী মোঃ সিরাজুল ইসলাম। তাদের মধ্যে রুলি বেগম বর্তমানে পলাতক রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ধলপুর লিচুবাগানস্থ শাহ আলমের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী সার্কেলের একটি দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তাদের দখলে থাকা বসতবাড়ীতে তল্লাশি চালিয়ে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ লোকমান হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন