CHANNEL H TV

মগবাজারে শাপলা শিল্পী উন্নয়ন সংস্থার জমকালো সংগীত সন্ধ্যা ও আনন্দ আড্ডা

সংগীত সন্ধ্যা ও আনন্দ আড্ডার মধ্য দিয়ে আজ মগবাজারের জলপাই চাইনিজ রেস্টুরেন্টে জমকালো এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ‘শাপলা শিল্পী উন্নয়ন সংস্থা’। নতুন শিল্পী গড়া ও দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে নিয়মিত কাজের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘদিন ধরে সংগঠনটি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার পাশাপাশি নিজস্ব শিল্পীদের পরিবেশনায় দর্শকদের মানসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়ে আসছে। শাপলা শিল্পী উন্নয়ন সংস্থার প্রধান লক্ষ্য হলো—নতুন ও প্রতিশ্রুতিশীল নিজস্ব শিল্পী তৈরি করা, তাঁদের উপযুক্ত মঞ্চ তৈরি করে দেওয়া এবং অবহেলিত কিংবা দুস্থ শিল্পীদের নতুন করে কাজের সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি কাজের ফাঁকে শিল্পীদের মনোবল বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে নিয়মিত ভ্রমণ ও কুশল বিনিময়ের মতো সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা মো. শফিকুল আলম বাবুল, সভাপতি জেসমিন বেগম আনিতা, সাধারণ সম্পাদক মো. জন সিদ্দিকী এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জসিম,বিন্দাস সাকিব সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দেশীয় সংস্কৃতি চর্চায় নতুনদের উৎসাহিত করতে এবং অবহেলিত শিল্পীদের জীবনমান উন্নয়নে তাঁদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মনোরম পরিবেশের এই অনুষ্ঠানে সংস্থার গুণী শিল্পীদের পরিবেশিত সংগীত ও আড্ডায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

Image

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

মগবাজারে শাপলা শিল্পী উন্নয়ন সংস্থার জমকালো সংগীত সন্ধ্যা ও আনন্দ আড্ডা

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x