CHANNEL H TV

৯০ দশকের প্রেমের আবেগ ও নস্টালজিয়া নিয়ে এলো ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেমের আবেগ, অপেক্ষা ও আন্তরিকতাকে বর্তমান প্রজন্মের ভালোবাসার গল্পের সঙ্গে মিশিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ছবিটির প্রিমিয়ার শো। প্রিমিয়ার প্রদর্শনীতে উপস্থিত দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ও প্রশংসায় উচ্ছ্বসিত পুরো টিম।

কমেডি, রোম্যান্স ও ফ্যামিলি ড্রামার সমন্বয়ে নির্মিত এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। প্রিমিয়ার শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নির্মাতা অর্ক বলেন, "পুরো টিমের এতদিনের পরিশ্রম দর্শকদের সামনে আনার সময় এক্সাইটেড এবং নার্ভাস ছিলাম। তবে দর্শকদের স্বতঃস্ফূর্ত ও ইতিবাচক সাড়া পেয়ে আমি অভিভূত। বর্তমান প্রজন্মের পাশাপাশি যেকোনো পরিবারের সব বয়সের মানুষ একসঙ্গে বসে এই ফিল-গুড সিনেমাটি উপভোগ করতে পারবেন।"

ওয়েব ফিল্মটিতে ধ্রুব ও দিয়া চরিত্রে অভিনয় করেছেন নতুন প্রজন্মের দুই শিল্পী সাদ নাওভী ও লাবণ্য চৌধুরী। গল্পে দেখা যায়, আধুনিক সময়ের এই জুটি ৯০ দশকের রোমান্টিক গল্পের মূল্যবোধ ও আবেগে অনুপ্রাণিত হয়ে নিজেদের ভালোবাসার সম্পর্কটি গড়ে তুলতে চায়। কিন্তু সেই পথে আসে নানা পারিবারিক টানাপোড়েন ও নাটকীয় বাধা। 'ডিডিএলজে' নামটির পূর্ণরূপ ব্যাখ্যা করে নির্মাতা জানান, এর অর্থ ‘ধ্রুব দিয়াস লাভ জার্নি’।

ওয়েব ফিল্মটির অভিজ্ঞতা নিয়ে অভিনেতা সাদ নাওভী বলেন, "ক্লাসিক ধাঁচের এমন একটি ফিল-গুড চরিত্রে কাজ করা অসাধারণ অভিজ্ঞতা ছিল।" অন্যদিকে অভিনেত্রী লাবণ্য চৌধুরী বলেন, "৯০ দশকের প্রেমের গল্প ব্যক্তিগতভাবেই আমার পছন্দের। তরুণ প্রজন্ম গল্পটি থেকে ভালোবাসার এক নতুন কিন্তু চেনা আবেগ খুঁজে পাবে।"

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ফিল্মটিতে আরও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন, শেখ স্বপ্না, শারমিন সুলতানা শর্মী, নিয়ন আহসান প্রমুখ। গল্প লিখেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক ও এম কে এ তুষার এবং চিত্রনাট্য করেছেন আজহারুল ইসলাম অভি ও অর্ক। ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে এর চিত্রায়ন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে দর্শকরা উপভোগ করতে পারছেন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’।

আপনার মতামত লিখুন

CHANNEL H TV

রোববার, ০১ নভেম্বর ২০২৬

৯০ দশকের প্রেমের আবেগ ও নস্টালজিয়া নিয়ে এলো ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ রাজিবুল হক রনি
ব্যবস্থাপনা সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x