জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক এবং ভবিষ্যৎ সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠককালে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার নতুন নতুন খাত উন্মোচনের ওপর উভয় নেতা জোর দেন। এ সময় পারস্পরিক শ্রদ্ধা, দ্বিপাক্ষিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ধারায় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
আলোচনা শেষে উভয় পক্ষ অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং ভবিষ্যতে উচ্চপর্যায়ের কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন