বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। সোমবার (২২ সেপ্টেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের পাশাপাশি মোহা. হারুন-অর-রশীদ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। একাডেমিতে নিয়মিত মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকবেন।
দায়িত্ব পালনকালে তিনি একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় আর্থিক ব্যয় অনুমোদন, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ড বিধি অনুযায়ী সম্পন্ন করবেন। দায়িত্বভার গ্রহণের দিনই তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন (শেখ রেজাউদ্দিন আহমেদ)-কে এক বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছিল সরকার। সম্প্রতি তার নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় পদটি পুনরায় শূন্য হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর দীর্ঘদিনের মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেন। পরবর্তীতে ওই বছরের ৯ সেপ্টেম্বর বিশিষ্ট নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।
এরপর ৪ মার্চ মোহাম্মদ ওয়ারেছ হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পান। প্রায় ছয় মাস পর ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজকে এক সপ্তাহের জন্য অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে শেখ রেজাউদ্দিন আহমেদের এক বছরের মেয়াদ শেষে বর্তমানে যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদকে এ পদে স্থলাভিষিক্ত করা হলো।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন