২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও দক্ষিণ আমেরিকান ফুটবলে বইছে নতুন এক হাওয়া। মার্কিন মুলুকে সফল বিশ্বকাপ আসরের পর লাতিন দুই পরাশক্তি—ব্রাজিল ও আর্জেন্টিনা এখন এক নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। কোপা আমেরিকা ২০২৮ এবং পরবর্তী বিশ্বকাপ চক্র শুরুর আগেই দু’টি দলের সামনে তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন: লিওনেল মেসি ও নেইমারের পর কার গায়ে উঠবে ঐতিহাসিক ‘নাম্বার টেন’ বা ১০ নম্বর জার্সি?
নেইমার-পরবর্তী ব্রাজিলের পুনর্গঠন
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর দলটিকে পুনর্গঠন করার চ্যালেঞ্জ নিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। যদিও তিনি কোচের পদে বহাল আছেন, তবে তার ভবিষ্যৎ পরিকল্পনা থেকে নেইমারের বাদ পড়া প্রায় নিশ্চিত।
ব্রাজিলের আক্রমণভাগে নেইমারের সবচেয়ে যোগ্য উত্তরসূরি হিসেবে আলোচনায় আসছে চেলসি ফরোয়ার্ড হোয়াও পেদ্রোর নাম। চোটে থাকলেও আনচেলত্তির সুনজরে রয়েছেন তিনি। এছাড়া আক্রমণে দায়িত্ব নিতে তৈরি ভিনিসিয়ুস জুনিয়র এবং বার্সেলোনা তারকা রাফিনহা।
তবে আনচেলত্তির প্রধান চিন্তার কারণ দলের মাঝমাঠ। বল দখলে রাখা ও খেলা নিয়ন্ত্রণের জন্য তিনি নতুন প্রজন্মের তরুণদের সুযোগ দিতে যাচ্ছেন। সান্তোসের গ্যাব্রিয়েল বোনতেম্পো, করিন্থিয়ান্সের ব্রেনো বিদন, ফ্লুমিনেন্সের মার্তিনেল্লির মতো উদীয়মান মিডফিল্ডারদের ওপর এবার থাকবে বিশেষ নজর। পাশাপাশি রক্ষণাত্মক মিডফিল্ডে আন্দ্রে সান্তোস ও ডগলাস লুইজকে ফিরিয়ে একটি শক্ত ভিত গড়তে চান ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।
মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন শুরু
অন্যদিকে, আর্জেন্টিনার ফুটবলেও একটি উজ্জ্বল যুগের সমাপ্তি ঘটতে চলেছে। আগামী ৬ অক্টোবর বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে শেষবারের মতো আকাশি-সাদা জার্সিতে মাঠে নামার কথা রয়েছে লিওনেল মেসির। তার আগে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিরুদ্ধে ম্যাচগুলোতে মেসিকে ছাড়া নিজেদের পরখ করে নেবে বিশ্বচ্যাম্পিয়নরা।
পেল বা ম্যারাডোনার অবসরের পর যেমন কঠিন সময় এসেছিল, মেসির ক্ষেত্রেও সেই শূন্যতা পূরণের পরীক্ষা শুরু হচ্ছে কোচ লিওনেল স্কালোনির জন্য। আক্রমণভাগে হুলিয়ান আলভারেজের ওপর দীর্ঘদিনের আস্থা থাকলেও একজন নিখাদ ‘নম্বর টেন’ হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন কোমোর তরুণ প্রতিভা নিকো পাজ। মেসির উপস্থিতির কারণে যিনি একাদশে সুযোগ পাচ্ছিলেন না, এবার তার জন্য দুয়ার উন্মুক্ত হতে যাচ্ছে।
নিকো পাজের পাশাপাশি লড়াইয়ে আছেন রিয়াল মাদ্রিদ থেকে ফিওরেন্তিনায় ধারে খেলা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো এবং রিভার প্লেটের থিয়াগো আলমাদা।
মেসি ও নেইমার—উভয় তারকাই ফুটবল ইতিহাসে নিজ নিজ দেশের জন্য স্বর্ণালী অধ্যায় রচনা করে গেছেন। তবে সময়ের নিয়মে এবার তাদের বিদায় নেওয়ার পালা। ব্রাজিল ও আর্জেন্টিনার এই নতুন রূপান্তর পর্বে নতুনদের মধ্যে কে এই '১০ নম্বর' জার্সির ঐতিহ্য ও দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন