রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ে স্টাফদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতভর উত্তপ্ত ছিল রাজশাহী রেলওয়ে স্টেশন। শিক্ষার্থীদের অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের কারণে কিছু সময়ের জন্য সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে নির্ধারিত ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে 'মধুমতী এক্সপ্রেস' রাতে রাজশাহীতে ফিরতে দেরি করায় ট্রেনটির যাত্রায় কিছুটা বিলম্ব হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত স্টেশন পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চালাচ্ছে রেল কর্তৃপক্ষ।
ঘটনার সূত্রপাত ঘটে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী তার চাচাকে আনতে রাজশাহী স্টেশনে যান। অভিযোগ ওঠে, এ সময় রেলওয়ে স্টাফদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা ওই শিক্ষার্থীকে মারধর করেন।
শিক্ষার্থী লাঞ্ছনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে রাবি শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। রাত গভীর হলে তারা প্রথমে রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সময়মতো কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি নিয়ে স্টেশন ঘেরাও করেন। একপর্যায়ে স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে, যার ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার সকালে দেখা যায়, স্টেশনে যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কারের কাজ চলছে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন