বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে সদ্য পদায়ন হওয়া দুই অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) নতুন দাপ্তরিক দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন ও দায়িত্ব বণ্টন করা হয়।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে পুলিশ সদর দপ্তরের ডেভেলপমেন্ট শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেনকে দেওয়া হয়েছে অডিট অ্যান্ড ইন্সপেকশন শাখার দায়িত্ব।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি ও দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খল করতেই অভিজ্ঞ এই দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ এই দুই বিভাগে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা আদেশে উল্লেখ রয়েছে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন