উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর হোসেন ওরফে ভুট্টু (৩৫) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়।সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ২৬০/সি পূর্ব নাখালপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি বাসায় বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে তেজগাঁও সার্কেলের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধার নেতৃত্বে অধিদপ্তরের একটি রেইডিং টিম ওই এলাকায় অভিযান চালায়।অভিযান টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. জাহাঙ্গীর হোসেনকে দরজার সামনে থেকেই আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, শয়নকক্ষের ওয়ারড্রবের নিচের ড্রয়ারে রাখা একটি শপিং ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগটির ভেতর থেকে ১০টি সাদা পলিথিনের জিপারে প্রতিটি ১০০ পিস করে মোট ১ হাজার পিস অবৈধ মেথামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন।নাম: মো. জাহাঙ্গীর হোসেন ওরফে ভুট্টু (৩৫)বর্তমান ঠিকানা: ২৬০/সি পূর্ব নাখালপাড়া, থানা- তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা।স্থায়ী ঠিকানা: গ্রাম- মধ্যনগর (খুদু ভূঞার বাড়ি), পোস্তগোলা/পাহাড়তলী, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) মোতাবেক তেজগাঁও সার্কেলের উপপরিদর্শক মো. শাহ আলম বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় জানিয়েছে, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।