উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি ||
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, সাংবাদিকদের হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। সাংবাদিক সুমন ভূঁইয়া (চ্যানেল নাইন পরিচয়)–কে ঘিরে প্রকাশিত একটি অডিও এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্ট নিয়ে এ আলোচনা আরও জোরালো হয়েছে।অভিযোগ উঠেছে, তোতলা আজিজ ফেক আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচারের কলকাঠি নাড়ছেন। তাঁর কথিত অপকর্মসংক্রান্ত ভয়েস রেকর্ড প্রকাশের পর সাংবাদিক সুমন ভূঁইয়া আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।সম্প্রতি তোতলা আজিজ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাংবাদিক সুমন ভূঁইয়াকে ইঙ্গিত করে একটি পোস্ট দেন। ওই পোস্টের মন্তব্যে তিনি লেখেন, “পিপিলীকার পাখা উড়ে মরিবার তরে.. কার লেজে লাড়া দিছস চিনস নাই..। পোস্টটির ভাষা ও ইঙ্গিত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।এ ছাড়া অভিযোগ রয়েছে, তোতলা আজিজ ফেক আইডি পরিচালনার পেছনে কলকাঠি নাড়েন এবং চ্যানেল নাইন-এর পরিচয় ব্যবহার করে দৈনিক ৪-৫ হাজার টাকা বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত একাধিক ফেক আইডি ও অন্যান্য কথিত অপকর্ম তাঁর ইন্ধনে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।এর আগে কবরস্থানের ওপর ভবন নির্মাণের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক আজিম মিঞাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেক আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও দীর্ঘদিন ধরে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জামাল উদ্দিন ওরফে সুদি খোকন এবং ৩ নম্বর ওয়ার্ডের বিতর্কিত ওয়ার্ড প্রতিনিধি আনোয়ার হোসেন পলাশের সহযোগী হিসেবে তোতলা আজিজের নামও অভিযোগে উঠে এসেছে।এদিকে সাংবাদিক সুমন ভূঁইয়ার অডিও প্রকাশের পর তাঁকে ঘিরে নতুন করে অপপ্রচার শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। জামাল উদ্দিন ওরফে সুদি খোকনের ছোট ভাই ইকবালের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক সুমন ভূঁইয়াকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।ইকবালের ফেসবুক পোস্টে লেখা হয়েছে—“অশিক্ষিত মূর্খ সাংবাদিক নামক চাঁদাবাজের কবলে নরোত্তমপুরবাসি। নরোত্তমপুরবাসী, ২০০/৩০০ টাকার জন্য মানুষের নামে গীবত রচনা করাই এইসব ভূপোড় সস্তা চেংবাদিক এর কাজ। গত এক বছর আগে মোটরসাইকেল এক্সিডেন্ট করেছে। এই সাংবাদিক নামের জানোয়ারটা হারামের প্রতি লোভ এখনও রয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেন তোকে দুনিয়ায় থেকে তুলে নেয়।”সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বক্তব্যে সাংবাদিক সুমন ভূঁইয়াকে চাঁদাবাজ আখ্যা দেওয়ার পাশাপাশি তাঁর দুর্ঘটনা ও মৃত্যু কামনা করে মন্তব্য করা হয়েছে, যা নিয়ে সাংবাদিকদের মধ্যে উদ্বেগের বিষয় তৈরি হয়েছে।সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ প্রমাণসহ আইনগত প্রক্রিয়ায় উত্থাপন করা উচিত। কিন্তু ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন কিংবা কারও মৃত্যু কামনা করে বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডির অপব্যবহার বন্ধ এবং সংশ্লিষ্ট অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা যাচাই এবং সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।