উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
৫০০ টাকা দিলে নিউজ করার সময় আপনার ছবি দেব, টাকা না দিলে আপনার ছবি দেব না’—এমন অভিযোগকে কেন্দ্র করে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ‘তোতলা আজিজ’ নামে পরিচিত এক ব্যক্তি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একাধিক বাসিন্দার কাছ থেকে এমন অভিযোগ পাওয়া গেছে বলে জানা গেছে।অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন আজিজ। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিদের পেছনে পেছনে ঘুরে কারও কাছে ২০০ টাকা, কারও কাছে ৫০০ টাকা, আবার কারও কাছে ১ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। একাধিক ব্যক্তির বক্তব্যে এ ধরনের অভিযোগ উঠে এসেছে।সম্প্রতি নোয়াখালীর চৌমুহনী রাজমহল হোটেলে খাবারের টেবিলে কয়েকজনের আলোচনায়ও বিষয়টি উঠে আসে। সেখানে একজনকে বলতে শোনা যায়, ‘কী আজব এক দুনিয়া! মোবাইলে ভিডিও ধারণ করলেই বুঝি টাকা দিতে হয়! এমন অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি।’এ সময় অন্য একজন জানতে চান, ‘কী হলো ভাই?’ জবাবে ওই ব্যক্তি নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আজিজ তোতলা নামের একটি ছেলে আছে। মুখে দাড়ি, দেখতে ভালোই। সে আমাকে ৫০০ টাকা দিতে বলে। অন্যথায় প্রোগ্রামের ছবি ব্যবহার করবে না বলে জানায়। আমি তো হতবাক হয়ে গেলাম। একটি প্রোগ্রামে তো আরও অনেকেই এসেছেন। তাহলে কি এভাবে সবার কাছেই টাকা চেয়ে থাকে তোতলা আজিজ?’ওই ব্যক্তি আরও জানান, পরবর্তী সময়ে আরও কয়েকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, তাঁদের কাছেও একই ধরনের অভিজ্ঞতার কথা শোনা গেছে বলে দাবি করা হচ্ছে।