উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নিজস্ব প্রতিবেদক:দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাং রোধ, ইভটিজিং ও ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধ এবং রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।গত মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য জারি করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জেলাভিত্তিক বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের।অফিস আদেশে উল্লেখ করা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং শিক্ষার্থীদের প্রদর্শন করতে হবে এবং মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইভটিজিং ও ‘র্যাগ ডে’র নামে যেকোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা রোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।এছাড়া, শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করার লক্ষ্যে নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার আয়োজন এবং প্রচারণাপত্র বা লিফলেট বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো নির্দেশনায় আরও বলা হয়, আওতাধীন জেলার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের তথ্য, অভিভাবক সমাবেশ আয়োজনের সংখ্যা এবং রাতে পড়াশোনায় আগ্রহ বাড়ানোর গৃহীত নানা পদক্ষেপের সার্বিক অগ্রগতি নির্ধারিত ছক অনুযায়ী মাউশির ই-মেইলে পাঠাতে হবে।