উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি ||
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আজ দুপুর ২টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে স্থানীয় পর্যায়ে কর্মসূচির আয়োজন করা হয়।শহর সমাজসেবা কার্যালয়-৭, ঢাকা এবং সমাজসেবা কার্যালয়, তেজগাঁও সার্কেলের যৌথ উদ্যোগে ৩৫৯, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকার উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান, শহর সমাজসেবা কার্যালয়-৭-এর সমাজসেবা অফিসার মোঃ জহির উদ্দিন এবং তেজগাঁও সার্কেলের সমাজসেবা অফিসার মোঃ ইনসান আলী।এ সময় সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।ফ্যামিলি কার্ড শুমারির আনুষ্ঠানিক উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল।