উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
কবরের ওপর ভবন নির্মাণের অভিযোগ নিয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক মোহাম্মদ আজিম মিঞাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা, অপপ্রচার ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ তাঁর মা ও ছোট বোনকে নিয়ে ইমু ও হোয়াটসঅ্যাপ গ্রুপে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে জামাল উদ্দিন ওরফে ‘সুদি খোকন’-এর ছোট ভাই ইকবালের বিরুদ্ধে। এসব ঘটনার স্ক্রিনশট সংরক্ষণ করে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সাংবাদিক আজিম মিঞা।সাংবাদিক আজিম মিঞার অভিযোগ, কবরের ওপর ভবন নির্মাণের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাঁকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও হেনস্তার ঘটনা শুরু হয়। তাঁর দাবি, একাধিক ফেক আইডি ব্যবহার করে তাঁকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করার দাবি জানিয়েছেন তিনি।ইমু-হোয়াটসঅ্যাপ গ্রুপে অশালীন মন্তব্য ও হুমকির অভিযোগআজিম মিঞার ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ইমু ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ইকবাল তাঁর মা ও ছোট বোনকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং তাঁকেও হুমকি দেন। এর জবাবে আজিম মিঞা জানান, তিনি তখন নিজের অফিসে রয়েছেন এবং ইকবাল চাইলে তাঁর অফিসে এসে সরাসরি কথা বলতে পারেন।একই সময়ে আজিম মিঞা ইকবালকে প্রশ্ন করেন, নিজের মাকে নিয়েও কি তিনি এমন কুরুচিপূর্ণ আচরণ করেছেন? আজিম মিঞার দাবি, ওই প্রশ্নের পরপরই ইকবালের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্তব্য মুছে ফেলা হয়। তবে ঘটনার স্ক্রিনশট তিনি সংরক্ষণ করেছেন এবং সাংবাদিক মহলের কয়েকজনের কাছে তা সরবরাহ করেছেন বলে জানান।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।দুই লাখ টাকা ব্যয়ের অভিযোগআজিম মিঞা তাঁর সাম্প্রতিক ফেসবুক পোস্টে দাবি করেন, এলাকায় পাওয়া তথ্য অনুযায়ী, তাঁকে হেনস্তা করার উদ্দেশ্যে জামাল উদ্দিন ওরফে ‘সুদি খোকন’ প্রায় দুই লাখ টাকা ব্যয় করেছেন। তাঁর অভিযোগ, ফেক আইডি তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর মাধ্যমে তাঁকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।মাদক সেবন ও প্রাণনাশের হুমকির অভিযোগইকবালের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তুলেছেন সাংবাদিক আজিম মিঞা। তাঁর দাবি, একই গ্রামের ২ নম্বর ওয়ার্ডের দাসবাড়ি এলাকার কয়েকজন ব্যক্তি এর আগে ইকবালের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ করেছিলেন এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।আজিম মিঞা আরও অভিযোগ করেন, এর আগে মোবাইল ফোনে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এবং তার মাকে নিয়ে গালমন্দ করা হয় এ ঘটনায় চকবাজার থানায় জিডি করার পর, প্রশাসনের পক্ষ থেকে ইকবালকে একাধিকবার ফোন দিলেও ফোনে পাওয়া যায়নি। বিষয়টি বর্তমানে আদালতের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। তবে সংশ্লিষ্ট নথি যাচাই করে আদালতে চলমান কার্যক্রমের বর্তমানে।কবরের ওপর ভবন নির্মাণের অভিযোগ ঘিরে আগেও বিতর্কসাংবাদিক আজিম মিঞার অভিযোগ, জামাল উদ্দিন ওরফে ‘সুদি খোকন’কে ঘিরে এর আগেও বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে। কবরের ওপর ভবন নির্মাণের অভিযোগ নিয়ে তাঁর প্রতিবেদন প্রকাশের পর থেকেই বিরোধের সূত্রপাত বলে দাবি করেন আজিম মিঞা। ওই প্রতিবেদন প্রকাশের পর তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা ও অপপ্রচারের মুখে পড়তে হচ্ছে বলে তাঁর অভিযোগ।বক্তব্য জানতে একাধিকবার ফোন, সাড়া মেলেনিঅভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে জামাল উদ্দিন ওরফে ‘সুদি খোকন’ এবং তাঁর ছোট ভাই ইকবালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁরা ফোন রিসিভ না করায় এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে যুক্ত করা হবে।তদন্ত ও আইনি প্রতিকার চান সাংবাদিকসাংবাদিক মোহাম্মদ আজিম মিঞা বলেন, অন্যায় ও অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। এ কারণে কাউকে হেনস্তা করা, পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করা কিংবা হুমকি দেওয়ার অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত।তিনি জানান, সংশ্লিষ্ট ঘটনাগুলোর স্ক্রিনশট ও অন্যান্য তথ্য সংরক্ষণ করা হয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং আইন অনুযায়ী প্রতিকার চান তিনি।প্রতিবেদনের নোট: এ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো সাংবাদিক আজিম মিঞার বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত। অভিযোগগুলোর স্বাধীন যাচাই ও প্রাসঙ্গিক নথি পরীক্ষা প্রয়োজন। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশের সুযোগ থাকবে।