উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
একটি সুন্দর, মানবিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে গ্রিন ফোর্স বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ড বিস্তারের উদ্যোগ গ্রহণ করেছে।প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিকায়েল রহমান-এর নেতৃত্বে সংগঠনটি দেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টায় সাধারণ মানুষের মধ্যে ঘুষ, দুর্নীতি, মাদক, সামাজিক অবক্ষয় ও অনিয়মের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।গ্রিন ফোর্স বাংলাদেশের কর্মকাণ্ডের মূল দর্শন হলো—আইনের প্রতি শ্রদ্ধা, মানবাধিকারের সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা, সত্য ও ন্যায়ের চর্চা এবং মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা। সংগঠনটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর বিকল্প নয়; বরং আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে সরকারি উদ্যোগকে সহযোগিতা করার প্রত্যয় নিয়ে কাজ করতে চায়।মিকায়েল রহমান: প্রবাসের অভিজ্ঞতা থেকে দেশের মানুষের পাশেগ্রিন ফোর্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিকায়েল রহমান একজন সমাজসেবী, মানবাধিকারকর্মী ও সামাজিক আন্দোলনের সংগঠক। খুলনায় জন্মগ্রহণকারী মিকায়েল রহমান হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করেন। তাঁর জীবনের দীর্ঘ সময় প্রবাসে কেটেছে। প্রায় ২৮ বছর তিনি ফ্রান্সে বসবাস করেন এবং ১৯৮৫ সালে এক বছর পশ্চিম জার্মানিত।