উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি ||
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মাদক সেবনের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ও সংশ্লিষ্টদের উদ্দেশে অশালীন মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ ও উসকানিমূলক আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও উদ্বেগ।স্থানীয়দের অভিযোগ, মৃত গোলাম মোছোড়ার ছেলে কবর উপর ভবন নির্মাণকারী জামাল উদ্দিন খোকনের ছোট ভাই ইকবালের বিরুদ্ধে ২ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দার অভিযোগের ভিত্তিতে মাদক সেবনসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি থেকে সাংবাদিক ও সংশ্লিষ্টদের উদ্দেশে আপত্তিকর ভাষায় মন্তব্য করা হচ্ছে। এমনকি মৃত ব্যক্তির নামে খোলা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি থেকেও বিভিন্ন পোস্ট ও মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।এলাকাবাসীর প্রশ্ন, কোনো সংবাদে প্রকাশিত অভিযোগের সঙ্গে দ্বিমত থাকলে তার জবাব কি তথ্য-প্রমাণের মাধ্যমে দেওয়া হবে, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করা হবে?স্থানীয়দের ভাষ্য, মাদক সেবনের অভিযোগ সত্য নয়—এমন দাবি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা তার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিবাদ, লিখিত ব্যাখ্যা কিংবা আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু অভিযোগের জবাব দিতে গিয়ে সাংবাদিককে হেয় করা, হুমকি দেওয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ থাকলে বিষয়টি আলাদাভাবে তদন্তের দাবি রাখে।অভিযোগ রয়েছে, মাদক সেবন নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের আচরণ অব্যাহত থাকার অভিযোগ উঠেছে।স্থানীয়দের মতে, সংবাদে প্রকাশিত কোনো তথ্য ভুল হলে সংশোধন বা প্রতিবাদের সাংবিধানিক ও আইনগত পথ রয়েছে। একইভাবে কোনো সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যেতে পারে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যক্তিগত আক্রমণ, হুমকি কিংবা অশালীনতার মাধ্যমে চাপ তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করা হলে তা সমাজে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে।এলাকাবাসী মাদক সেবনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সাংবাদিককে হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য এবং উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগও তদন্তের দাবি জানিয়েছেন।তাদের বক্তব্য, অভিযোগের সত্যতা নির্ধারণ হোক তদন্তে, জবাব দেওয়া হোক তথ্য-প্রমাণে—সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগালি, হুমকি কিংবা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে নয়।